চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গোলের একটিও তার নয়, তবুও ‘গুরুত্বপূর্ণ’ ইয়ামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মায়োর্কার জালে পাঁচবার বল পাঠিয়েছে বার্সেলোনা, অথচ সেরা তারকা লামিন ইয়ামালের নাম নেই স্কোরশিটে। তারপরও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পেনিয়ার্ড তরুণ, বলছেন কোচ হ্যান্সি ফ্লিক।

লা লিগায় মায়োর্কার মাঠে মঙ্গলবার রাতে ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন ব্রাজিলীয় তারকা রাফিনহা। একটি করে গোল করেছেন ফেররান তরেস, ফ্রেঙ্কি ডি ইয়ং ও পাউ ভিক্টর।

কাতালুনিয়ার দলটির জন্য ইয়ামাল কতটা জরুরি, সেটা প্রমাণ হয়েছে গত কয়েক ম্যাচে। চোটে চার সপ্তাহ বাইরে ছিলেন এ উইঙ্গার। যে সময়ে লা লিগায় তিন ম্যাচে কেবল এক পয়েন্ট সংগ্রহ করতে পারে ফ্লিকের দল। তাদের খেলা ছিল একদমই ছন্নছাড়া। চোট কাটিয়ে ১৭ বর্ষী ইয়ামাল ফিরতেই যেন বদলে গেছে দলের চেহেরা।

ম্যাচ শেষে কোচের কথায়ও সেটির ইঙ্গিত, ‘আজকে সে (ইয়ামাল) আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের জন্য সবসময়ই সে ইতিবাচক কিছুই বয়ে আনে। আজকে দু-একটি গোলও করতে পারত। সবমিলিয়ে দারুণ খেলেছে।’

১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৭। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সার সমান ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মায়োর্কা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালবার্সেলোনামায়ার্কোলা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT