প্রবাস সংবাদ

কুয়েতে আরও জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত বাংলাদেশ

বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে কুয়েতের কর্মকর্তার সাক্ষাৎ ও সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিনিধি কুয়েতের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুয়েতে আরও বাংলাদেশী জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে, কুয়েত জনশক্তি, মন্ত্রনলায়ের মহাপরিচালক  ড. মোবারক আল আজমী ও তার প্রতিনিধিদলের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, তার দেশ বাংলাদেশ কুয়েত রাজ্যে জনশক্তি, বা জনবল দিতে সব সময় প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশী শ্রমিক নিয়োগে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার কথা আশাবাদ ব্যক্ত করেন। দেশটির স্হানীয় দৈনিক আল কাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান, তার দেশ থেকে অধিক জনশক্তি, কর্মী নিয়োগে দুই দেশের আগ্রহের ওপর জোর দেন এবং শ্রমিক নিয়োগে বাংলাদেশের শতাংশ বৃদ্ধি করার কথাও জানান।

অপর দিকে কুয়েত জনশক্তি মন্ত্রনলায়ের প্রতিনিধি দল, কুয়েত ও বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করে সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার নিশ্চিত করেন।

বিষয়:কুয়েত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…