প্রবাস সংবাদ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে নজরুল সন্ধ্যা

বাংলাদেশ দূতাবাসে নজরুল সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দূতাবাসে কুয়েতের নজরুল সন্ধ্যা অনুষ্ঠানে বক্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় কবি নজরুল ইসলাম এর ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল সন্ধ্যার আয়োজন করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

বুধবার ২৫ মে সন্ধ্যা ৭টায় দূতাবাসের হলরুমে নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এর ব্যক্তিগত সহকারী জিহোন ইসলামের সঞ্চালনায়র মো. ইকবাল আখতার, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কবি নজরুলের সাহিত্যকর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

পরে নজরুলের কবিতা আবৃত্তি, নৃত্য, নজরুল সংগীত পরিবেশন করেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

সমাপনী বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান জাতীয় কবি নজরুল ইসলাম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জনপ্রিয় গান রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, সহ উল্লেখযোগ্য কবিতার প্রেক্ষাপট তুলে ধরেন।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে নজরুল সন্ধ্যা

এসময় প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণির প্রবাসী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:কুয়েত বাংলাদেশ দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…