মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুয়েতে চাঁদ দেখার পর দেশটির শরিয়া আইন কর্তৃপক্ষ ১৪৪৭ হিজরি চন্দ্র বর্ষ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সেই অনুযায়ী বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রথম রমজান পালনের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রমজানের পবিত্রতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে কুয়েত সরকার। দিনের বেলায় পানাহার অথবা ধূমপান করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা একশত দিনার বা বাংলাদেশি চল্লিশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
কুয়েতের বিখ্যাত ঐতিহ্য হিসেবে প্রতিবছর ইফতারের আজানের সাথে সাথে কামান দাগা হয়। ১৮৯৬ সাল থেকে দেশটির সপ্তম শাসন মোবারক আল সাবাহ, এইরীতি চালু করেন। ইফতারের সময় এই দৃশ্য দেখতে কুয়েত সিটিতে শতশত স্থানীয় নাগরিক ও প্রবাসীরা ছুটে আসেন।








