চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার বাংলাদেশে আসছেন ‘কুরুলুস উসমান’ এর নায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২১, মে ২০২৪
বিনোদন
A A
নায়ক ছবির সামনে দাঁড়িয়ে, পেছনে পোস্টার ও বিজ্ঞাপন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবিংয়ের বদৌলতে তুরস্কের বহু ঐতিহাসিক টিভি সিরিজ এখন বাংলাতেও ভীষণ জনপ্রিয়। এরমধ্যে অন্যতম একটি সিরিজ ‘কুরুলুস উসমান’। আর এই সিরিজের নায়ক উসমান চরিত্রে অভিনয় করা বুরাক অ্যাজিভিট আসছেন বাংলাদেশে!

গেল এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের ঘোষণা দেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে বাংলাতেও কথা বলতে দেখা গেছে তাকে। কবে আসছেন এ বিষয়ে তখন জানাননি। এবার বাংলাদেশে আসার তারিখ ঘোষণা করে দিলেন আরেকটি ভিডিও বার্তা।

বুরাক অ্যাজিভিট জানিয়েছেন, আগামি রবিবার (২৬ মে) তিনি বাংলাদেশে আসছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন তুরস্কের এই তারকা।

উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট। আর এ কারণে দেশের দর্শক তাকে উসমান নামেই চেনেন। এই সিরিজটির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই নায়কের বাংলাদেশে আসার খবরে বহু দর্শকই তাকে সরাসরি দেখার অপেক্ষায় আছেন।

‘কুরুলুস উসমান’-এ মূল চরিত্রের পাশাপাশি তুরস্কের তুমুল জনপ্রিয় আরেক সিরিজ ‘সুলতান সুলেমান’-এ বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন বুরাক। সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরুলুস উসমানতারকাতুরস্কবুরাক অ্যাজিভিটলিড বিনোদনসিনেমাসুলতান সোলেমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT