বিনোদন

শাহরুখকে ‘পাঠান’ না করার পরামর্শ দিলেন কেআরকে

শাহরুখ খান হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি নতুন সিনেমার শুটিং সেটে ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নানা বিতর্কে সবসময়েই খবরের শিরোনামে থাকেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান (কেআরকে)। এবার শাহরুখকে ‘পাঠান’ না করার পরামর্শ দিয়ে আবারও শিরোনামে এলেন তিনি।

কেআরকে মনে করছেন বক্স অফিসে ‘পাঠান’ মুখ থুবড়ে পড়বে। আর একারণেই এই ছবিতে শাহরুখকে অভিনয় না করার পরামর্শ দিয়েছেন তিনি। টুইটারে এই প্রসঙ্গে টুইট করে কেআরকে লিখেছেন, ‘শাহরুখকে বলেছিলাম হ্যাপি নিউ ইয়ার, ফ্যান, জাব হ্যারি মেট সেজাল ছবি না করার জন্য। কিন্তু তিনি করেছেন এবং সেগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে। এখন তাকে পাঠান না করার পরামর্শ দিচ্ছি। কারণ এটিও বক্স অফিসে ব্যর্থ হবে নিশ্চিতভাবেই।’

কেআরকে-এর এমন মন্তব্যে চটেছেন শাহরুখ ভক্তরা। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’ বক্স অফিসে সফলতা পেয়েছিল।

‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে।

বিষয়:কেআরকে পাঠান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…