চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্য দূর করা না হলে রোববার থেকে কর্মবিরতির ঘোষণা কৃষি ব্যাংক কর্মকর্তাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা বৈষম্য দূর করার জন্য মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শনিবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দীর্ঘদিন ধরে পদোন্নতি বৈষম্যের শিকার ব্যাংকটির দশম গ্রেডের কর্মকর্তারা।  বৈষম্য দূর করা না হলে রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে কেন্দ্রীয়ভাবে সর্বাত্মকভাবে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে পদোন্নতি বৈষম্য চলছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। ব্যাংকটিতে নবম গ্রেড থেকে ওপরে থাকা কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার দশম গ্রেডের কর্মকর্তারা। অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি দশম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ী তিন বছর পরপর পদোন্নতি হলেও দশম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয় সাত থেকে আট বছর।

অনেক ক্ষেত্রে এ সময়ের পরেও অনেকের পদোন্নতি মেলে না। তাই দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকায় অসন্তোষ জন্ম নিয়েছে কর্মকর্তাদের মাঝে। বারবার দাবি জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় পদোন্নতি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হন দশম গ্রেডের কর্মকর্তারা।

Banglabid

আন্দোলনকারীরা জানান, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিন বছরের মাথায় মুখ্য কর্মকর্তা হচ্ছেন। একইভাবে মুখ্য কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা থেকে সহকারি মহাব্যবস্থাপক প্রতি ধাপেই তিন বছরে পদোন্নতি পাচ্ছেন। অথচ ২০০৮ সালের প্রবিধানমালায় দশম গ্রেডের কর্মকর্তাদের জন্য একই কথা লেখা থাকলেও ভয়াবহ বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তিন বছর তো দূরের কথা দশম গ্রেডের কর্মকর্তারা সাত থেকে আট বছরেও পদোন্নতি পাচ্ছেন না।

বৈষম্যবিরোধী কর্মকর্তাদের দাবি, কৃষি ব্যাংকের মোট ১০ হাজার ২৭ জন জনবলের মধ্যে ৫ হাজার ২৭২ জন শুধু দশম গ্রেডের কর্মকর্তা। এই সিংহভাগ জনবলই ব্যাংকের প্রাণ। ঋণ আদায়, বিতরণ, আমানত সংগ্রহ, কিংবা প্রাত্যহিক গ্রাহকসেবা এসবের বেশিরভাগ কাজই এই গ্রেডের কর্মকর্তারা করে থাকেন। তাই নানা ধরনের অব্যবস্থাপনার মধ্যেও প্রতি বছর বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সব লক্ষ্যমাত্রা সন্তোষজনকভাবে অর্জন করতে সক্ষম হচ্ছে। অথচ এই গ্রেডের জনবলই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। ২৭ আগস্ট ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দিয়ে দাবির কথা জানিয়ে ৭ কর্মদিবস সময় দেওয়া হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই কর্মকর্তারা মনে করছেন বৈষম্যমূলক এই স্বেচ্ছাচারিতা বন্ধ না হওয়া পর্যন্ত তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মবিরতিকৃষি ব্যাংকবৈষম্যবিরোধী কর্মকর্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান

পরবর্তী

এক সিনেমায় পাঁচ নায়িকা!

পরবর্তী
পাঁচ নায়িকার এক সিনেমার দৃশ্য, বিভিন্ন পোশাকে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সিনেমায় পাঁচ নায়িকা!

শেখ হাসিনা ও অন্যজনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT