চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ার সাহিত্য এবং বাংলা সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A
কোরিয়ার সাহিত্য ও বাংলা সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কোরিয়ার সাহিত্য এবং বাংলা সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা। প্রকাশনা সংস্থা উজানের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে বৃহস্পতিবার এই আলোচনায় বক্তারা বলেন, যেসব দেশ ও সংস্কৃতির সঙ্গে আমাদের আদি সংস্কৃতির সাযুজ্য আছে সেগুলোর অভিজ্ঞতা আমাদের বেশি সমৃদ্ধ করবে। এক্ষেত্রে কোরিয়ার সাহিত্য ও আদি সংস্কৃতি আমাদের অভিজ্ঞতায় সমৃদ্ধি আনতে পারে।

আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হামীম কামরুল হক। প্রবন্ধে তিনি কোরিয়া এবং বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সাহিত্যের নানা দিক তুলে ধরে দুই দেশের সাহিত্যের পার্থক্য ও সাযুজ্যের বিষয়গুলো বিশ্লেষণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কবি ও কথাসাহিত্যিক রায়হান রাইন আলোচনায় জোর দেন সাহিত্যের মিথ্যা দিয়ে, শিল্পের মিথ্যা দিয়ে বাস্তবের সত্যকে রূপান্তরের মাধ্যমে সাহিত্যে উপস্থাপনের ওপর। তিনি দক্ষিণ কোরিয়ার কথাসাহিত্যিক হ্যান ক্যাঙের গল্প ও উপন্যাসের প্রসঙ্গ ধরে বাংলাসাহিত্যের বিভিন্ন লেখকের লেখা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাসাহিত্য বাস্তবতার গভীর এক খাদে আটকে আছে। বাস্তব পরিস্থিতি বাস্তবভাবে উপস্থাপনের এই প্রবণতার বাইরে বাংলাভাষায় যে সাহিত্য সৃষ্টি হয়েছে সবই যেন প্রান্তিক। এই প্রান্তিকতাকে মূল ধারায় নিয়ে আসা জরুরি।

আলোচকরা বলেন, সাহিত্য এবং অন্যান্য শিল্প মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি ও সাহিত্যের প্রভাব বলয়ের বাইরে এসে নিজেদের ইতিহাস, ঐতিহ্য, দর্শন, প্রসঙ্গ, অনুষঙ্গ, প্রকরণ, উপাদান ও উপকরণের মাধ্যমে আমাদের বাংলাসাহিত্যের রূপান্তর জরুরি। এক্ষেত্রে শুধু পশ্চিমের সাহিত্য নয়, নানা দেশের সাহিত্য ও সংস্কৃতির প্রত্যক্ষ ও পরোক্ষ অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন আলোচকরা।

আলোচনায় কোরিয়ার কবিতা এবং বাংলা কবিতা নিয়ে তুলনামূলক আলোকপাত করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সহযোগী অধ্যাপক কবি সোহেল হাসান গালিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ও প্রাবন্ধিক তারেক রেজা আলোচনা করেন সাহিত্যের প্রকরণ ও সৌন্দর্য নিয়ে। সাহিত্যে বিষয়ের প্রাধান্য, প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিকতার নানা দিক তুলে ধরেন তিনি।

Reneta

লেখক ও অনুবাদক অধ্যাপক খোরশেদ আলম কোরিয়ার কবিতা অনুবাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর বক্তব্যে ওঠে আসে উনিশ ও বিশ শতকের কোরিয়া ও বাংলার সমাজ ও সাহিত্যের রূপান্তরে বিভিন্ন দিক।

গবেষক মাহবুব সিদ্দিকী এবং অন্যান্যের আলোচনায়ে উঠে আসে বাংলাদেশ ও কোরিয়ার বৌদ্ধিক ঐতিহ্য ও দর্শন, মরমিবাদ এবং দুই সংস্কৃতির রূপান্তরে ইউরোপের সাহিত্য ও সংস্কৃতির প্রভাবের নানা বিষয়।

শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে মনোযোগ দিয়ে শ্রবণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানের সভাপতি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক কবি ও অধ্যাপক শামীম রেজা বাংলাসাহিত্য এবং প্রাচ্যের বিভিন্ন দেশের সাহিত্যের প্রসঙ্গ টেনে বিশ্বসাহিত্যের রাজনীতির নানা অভিজ্ঞতা উপস্থাপন করেন। প্রতি বছর যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেখানে এবং এ পর্যন্ত যত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেসবের মধ্যে স্কানডিনেভিয়ান দেশগুলো এবং ইউরোপের দেশগুলোর প্রাধান্য এবং বিশ্বের অন্যান্য প্রান্তের সঙ্গে বৈষম্য ও ভারসাম্যহীনতার নানা প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে।

তিন ঘণ্টার এই আয়োজন সঞ্চালনায় ছিলেন দিলশাদ চৌধুরী এবং ফয়সাল রাব্বি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশনা সংস্থা উজানের সমন্বয়ক লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ।

আলোচনা অনুষ্ঠানটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রকাশনা সংস্থা উজানের এই আয়োজনে সহযোগিতা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলটিআই কোরিয়া। আলোচনার পাশাপাশি ছিল বাংলায় অনূদিত কোরিয়ান সাহিত্যের বিভিন্ন বইয়ের প্রদর্শনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরিয়ার সাহিত্যজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রকাশনা সংস্থা উজানবাংলা সাহিত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT