চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে শ্রেয়া ঘোষালের ‘সাইয়ারা’র পরে কোনালের ‘ময়না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A
শ্রেয়া ঘোষালের 'সাইয়ারা'র পরে কোনালের 'ময়না'র ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউবে মিউজিক ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে বলিউডে এই সময়ে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘সাইয়ারা’র একটি গান, যেটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এরপরে অর্থাৎ ট্রেন্ডিংয়ে দ্বিতীয়তে উঠে এসেছে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কোনালের গাওয়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিও ‘ময়না’। আর এই গানটির মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা শবনম বুবলীকে।

‘ময়না’ মুক্তির পর থেকে বেশ আলোচিত হচ্ছে। ফেসবুক-ইনস্টাগ্রাম রিলস, টিকটক ও ইউটিউবে দর্শকরা বেশ সাড়া দিচ্ছেন। শুধু ইউটিউব চ্যানেলেই মুক্তির চার দিনে গানটির দর্শক ভিউ এক মিলিয়নের কাছাকাছি চলে গেছে। ইউটিউবে প্রায় আড়াই হাজার দর্শক গানটি নিয়ে মন্তব্য করেছেন। মন্তব্যে নেটিজেনরা লিখেছেন, ‘ময়না’ গানটি পুরাই সিনেম্যাটিক হয়েছে। গানের কথা ও সুরের সঙ্গে ভিডিও নির্মাণও মন ছুঁয়েছে।

বুবলীর সঙ্গে এ গানের মিউজিক ভিডিওতে আছেন শরাফ আহমেদ জীবন। কোনালের সঙ্গে গানটির এক অংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।

‘ময়না’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। যার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’ সুপারহিট গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন কোনাল। সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। সিনেম্যাটিক ধাঁচে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

এই গানের ভিডিওতে এসেছে কিছু ঘটনাপ্রবাহ। ব্রেকিং নিউজ দিয়ে শুরু হয় মিউজিক ভিডিও। যেখানে টিভি লাইভে এক প্রতিবেদক জানান, এফডিসির ৯ নম্বর ফ্লোরে চিত্রনায়িকা বুবলীর শুটিংয়ে অংশ নেয়ার কথা। কিন্তু এখানে তাকে একদল দুস্কৃতিকারী জিম্মি করে রেখেছে!

এরপরেই জিম্মিকারী দলের প্রধান হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হন শরাফ আহমেদ জীবন। তার হাতে পিস্তল! পরনে বুবলীর ছবিওয়ালা জামা! পিস্তল হাতে জানান দেন, বুবলীর প্রতি তার মোহের কথা!

Reneta

এসময় বুবলীর সহকারীর উদ্দেশ্যে জীবন বলেন, ‘যা, তোর ম্যাডামকে গিয়ে বল, তার জীবন আসছে। বুবলী নাচবে, আর তার জীবন দেখবে!’ এরপরেই শুরু হয় পুরোপুরি ড্যান্স মুডের গান ‘ময়না’। গানের তালে তালে নেচে মাতিয়ে দিয়েছেন বুবলী।

‘সাইয়ারা’র পরে ‘ময়না’ ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকার বিষয়টিকে ‘হিউজ ব্যাপার’ বলে মনে করেন কোনাল। তার ভাষ্য, খুবই ভালো লাগছে। গানটি দর্শক-শ্রোতারা আপন করে নিয়েছেন এই বিষয়টি উপভোগ করছি। আমি মনে করি, এটা আমাদের টিমের সবার পরিশ্রমের স্বার্থকতা।

গীতিকার আসিফ ইকবাল বলেন, গানটি যেন সবার মাঝে পৌঁছায় সেভাবেই এ গানের কথাগুলো লেখা হয়েছে। এ কারণে গানে ময়না বা মনের ময়না শব্দগুলো দিয়ে সাজানো হয়েছে। গান প্রকাশের পর সবাই পছন্দ করছেন, প্রশংসা করছেন এটা সবচেয়ে আনন্দের বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশ সেনআসিফ ইকবালইউটিউব মিউজিক ট্রেন্ডিংকোনালতানিম রহমান অংশুবুবলীময়নালিড বিনোদনশরাফ আহমেদ জীবনশ্রেয়া ঘোষাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT