বিনোদন

কোনাল-শেখ সাদীর ‘চোখের বারান্দায়’ উদযাপন

দুটি যুবক-যুবতী চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবতী ও যুবক ক্যাফে বা রেস্টুরেন্টে বসে ছবি তুলছেন, চ্যানেল আই অনলাইন এর জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গানের নতুন জুটি হিসেবে দর্শক শ্রোতাদের সামনে এলেন শিল্পী কোনাল ও শেখ সাদী। সম্প্রতি তাদের গাওয়া প্রথম গান ‘চোখের বারান্দায়’ প্রকাশ পেয়েছে। ইউটিউবের পাশাপাশি গানটি নিয়ে টিকটকেও মাতামাতি হচ্ছে। গান প্রকাশের চারদিনের মাথায় এর সেলিব্রেশন করেন শিল্পী শেখ সাদী।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোনাল, নায়িকা রোজিনা, শিল্পী ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, অয়ন চালকাদার, মোহাম্মদ মিলন, মার্সেল, আভ্রাল সাহির, গানের মডেল লামিমা, গীতিকার রবিউল ইসলাম জীবন, পরিচালক সোহেল রাজসহ টিকটক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি অনেকেই।

ভালোবাসা দিবসে মোট চারটি গান আসছে কোনালের। ‘চোখের বারান্দায়’ এগুলোর মধ্যে অন্যতম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, অনেকটা পপ ধাঁচের গান। সাদী সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা খুব ভালো। তাছাড়া এই ধরণের গান আগে করা হয়নি। আমি আগে দ্বৈত গান কম করতাম। তবে আগামীতে আরও বেশী দ্বৈতভাবে গাওয়া ইচ্ছে আছে। এতে আমার অর্ডিয়ান্সের বাইরে নতুন অর্ডিয়ান্সের সঙ্গে পরিচিতি হতে পারবো।

স্যাড সং বেশী করেন শেখ সাদী। এবার ভালোবাসা দিবসে তিনি গাইলেন রোম্যান্টিক গান। বললেন, মিষ্টি প্রেম ও কাপলের গল্প নিয়ে চোখের বারান্দায়। গানের কথা যখন পাই তখনই করার প্ল্যান করি। যাদের গানের ফ্যান আমি তাদের মধ্যে কোনাল আপু একজন। তার সঙ্গে কাজের ইচ্ছে ছিল। ওনাকে বলার পর উনি ভীষণ আন্তরিকভাবে কাজটি করেছেন। প্রকাশ পাওয়ার নতুন নতুন দর্শকদের খুব কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

‘চোখের বারান্দায়’ লেখেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীত শাহরিয়ার মার্সেলের। গানটিতে মডেল হয়েছেন লামিমা লাম। ইউটিউবে প্রায় তিনলাখ দর্শক গানটি দেখেছেন। মন্তব্য চোখে পড়েছেন কয়েক’শ। দর্শকরা বলছেন, তাদের মন ছুঁয়ে গেছে কোনাল-সাদীর গাওয়া ‘চোখের বারান্দায়’।

বিষয়:কোনাল ধ্রুব গুহ নতুন মিউজিক ভিডিও রোজিনা শেখ সাদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…