চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনাল-শেখ সাদীর ‘চোখের বারান্দায়’ উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

গানের নতুন জুটি হিসেবে দর্শক শ্রোতাদের সামনে এলেন শিল্পী কোনাল ও শেখ সাদী। সম্প্রতি তাদের গাওয়া প্রথম গান ‘চোখের বারান্দায়’ প্রকাশ পেয়েছে। ইউটিউবের পাশাপাশি গানটি নিয়ে টিকটকেও মাতামাতি হচ্ছে। গান প্রকাশের চারদিনের মাথায় এর সেলিব্রেশন করেন শিল্পী শেখ সাদী।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোনাল, নায়িকা রোজিনা, শিল্পী ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, অয়ন চালকাদার, মোহাম্মদ মিলন, মার্সেল, আভ্রাল সাহির, গানের মডেল লামিমা, গীতিকার রবিউল ইসলাম জীবন, পরিচালক সোহেল রাজসহ টিকটক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি অনেকেই।

ভালোবাসা দিবসে মোট চারটি গান আসছে কোনালের। ‘চোখের বারান্দায়’ এগুলোর মধ্যে অন্যতম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, অনেকটা পপ ধাঁচের গান। সাদী সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা খুব ভালো। তাছাড়া এই ধরণের গান আগে করা হয়নি। আমি আগে দ্বৈত গান কম করতাম। তবে আগামীতে আরও বেশী দ্বৈতভাবে গাওয়া ইচ্ছে আছে। এতে আমার অর্ডিয়ান্সের বাইরে নতুন অর্ডিয়ান্সের সঙ্গে পরিচিতি হতে পারবো।

স্যাড সং বেশী করেন শেখ সাদী। এবার ভালোবাসা দিবসে তিনি গাইলেন রোম্যান্টিক গান। বললেন, মিষ্টি প্রেম ও কাপলের গল্প নিয়ে চোখের বারান্দায়। গানের কথা যখন পাই তখনই করার প্ল্যান করি। যাদের গানের ফ্যান আমি তাদের মধ্যে কোনাল আপু একজন। তার সঙ্গে কাজের ইচ্ছে ছিল। ওনাকে বলার পর উনি ভীষণ আন্তরিকভাবে কাজটি করেছেন। প্রকাশ পাওয়ার নতুন নতুন দর্শকদের খুব কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

‘চোখের বারান্দায়’ লেখেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীত শাহরিয়ার মার্সেলের। গানটিতে মডেল হয়েছেন লামিমা লাম। ইউটিউবে প্রায় তিনলাখ দর্শক গানটি দেখেছেন। মন্তব্য চোখে পড়েছেন কয়েক’শ। দর্শকরা বলছেন, তাদের মন ছুঁয়ে গেছে কোনাল-সাদীর গাওয়া ‘চোখের বারান্দায়’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালধ্রুব গুহনতুন মিউজিক ভিডিওরোজিনালিড বিনোদনশেখ সাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ বন্ধে আলোচনায় সমাধানের আহ্বান ইইউ প্রধানের

মার্চ ২৪, ২০২৬

১৩৩ অধ্যাদেশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যস্থতার আলোচনা ইসলামাবাদে?

মার্চ ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

মার্চ ২৪, ২০২৬

ওয়ান-ইলেভেন হচ্ছে সব সর্বনাশের গোড়া: ফারুকী

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT