চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড রানতাড়ায় কলকাতাকে হারাল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের ইতিহাসে ইনিংসে নিজেদের দ্বিতীয় সর্বাধিক ২৬১ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। চার-ছক্কার বৃষ্টির ম্যাচে পাহাড়সম পুঁজিও জয়ের জন্য যথেষ্ট ছিল না তাদের। ৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাব সুপার কিংস। শুধু আইপিএল নয়, যেকোনো ধরনের টি-টুয়েন্টি ক্রিকেটেই সর্বোচ্চ রানতাড়ায় রেকর্ড গড়েছে পাঞ্জাব।

ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে কলকাতা। যা আইপিএল ইতিহাসের সপ্তম ও নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ দলটির। জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টোর দুর্দান্ত শতকে ভর করে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব। ৪৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। ২৮ বলে ৬৮ রানের ক্যামিও ইনিংস খেলেন শশাঙ্ক সিং।

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডটি ছিল ২০২৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৫৮ রান তাড়া করে জিতেছিল সাউথ আফ্রিকা। টি-টুয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কাও হয়েছে পাঞ্জাব-কলকাতার ম্যাচে। সবমিলিয়ে ৪২টি ছক্কা মেরেছে দুদল। আগের সর্বোচ্চ ছিল ৩৮টি ছক্কা। সেটি হয়েছিল চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে।

আইপিএলের ইতিহাসে ২০২০ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের দেয়া ২২৩ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। এর আগে যেটি ছিল আইপিএলের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড।

শুরুতে ব্যাট করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতে আসে ৭৬ রান। ৮ ওভারেই তিনঅঙ্ক ছাড়িয়ে যায় স্বাগতিক দল।

রাহুল চাহারের বলে ৩২ বলে ৭১ রান করে সুনীল নারিন ফিরলে ওপেনিং জুটি ভাঙে ১৩৮ রানে। ৯ চার ও ৪ ছক্কায় এ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। তাতে অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন নারিন।

Reneta

নারিনের সঙ্গে সমানতালে ব্যাট চালান সল্ট। ছয়টি করে চার ও ছক্কার মারে ৩২ বলে ৭৫ রান করেন ২৭ বর্ষী ইংলিশ তারকা। দুই ওপেনারের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে বোলারদের উপর তাণ্ডব চালায় মিডলঅর্ডার।

পাঁচে নেমে ১২ বলে ২৪ রান করেন আন্দ্রে রাসেল। শ্রেয়াস আয়ারের ব্যাটে আসে ১০ বলে ২৮ রান। ২৩ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ আয়ার।

পাঞ্জাবের হয়ে সবচেয়ে খরুচে ছিলেন অধিনায়ক স্যাম কারেন। ৪ ওভার বল করে ৬০ রান খরচায় ১ উইকেট নিয়েছেন।

কলকাতার মতো শুরুটা দারুণ করে পঞ্জাবও। প্রভসিমরন সিং ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটিতে আসে ৯৩ রান। পাওয়ার প্লের মধ্যে শুধু উইকেট তুলতে সফল হয় কলকাতা। ২০ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন পঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং।

এরপর দ্বিতীয় উইকেটে বেশ থিতু হয়ে যান জনি বেয়ারস্টো এবং রাইলি রুশো। এই জুটিকে দীর্ঘক্ষণ টলাতে পারেননি দুশমন্ত চামিরা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল। ১৩তম ওভারে বোলিংয়ে পরিবর্তন করেন শ্রেয়াস আয়ার। নারিনকে আক্রমণে আনতেই দ্বিতীয় উইকেট আসে কলকাতার ঝুলিতে। ৩৯ বলে ৮৫ রানের পার্টনারশিপ গড়েন জনি বেয়ারস্টো এবং রাইলি রুশো। পরে বেয়ারস্টো ও শশাঙ্ক অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটিতে জয়ে নোঙর করেন। বেয়ারস্টো ১০৮ ও শশাঙ্ক ৬৮ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইডেন গার্ডেন্সকলকাতানারিনপাঞ্জাবফিল সল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT