ক্রিকেট

ফাইনালে যেতে আগে ব্যাট করবে হায়দরাবাদ

RCB cricket team players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

RCB cricket team players celebrating on the field during a match at a packed stadium. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তদশ আসরে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে টসে জিতে ব্যাট নেন প্যাট কামিন্স। যারাই জিতবে, শিরোপার একদম কাছাকাছি পৌঁছে যাবে।

দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে সেরা চারে থাকে কলকাতা ও হায়দরাবাদ। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে ওঠে আয়ারের নেতৃত্বাধীন কেকেআর। সুনীল নারিন, আন্দ্রে রাসেল বা মিচেল স্টার্কের দিকে প্রত্যাশার চাপ থাকবে বেশি।

এবারের আসরে দারুণ কিছু রেকর্ড সঙ্গী করেছে অস্ট্রেলিয়ান প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে দলটি। নিজেদের সেই রেকর্ডও আবার ভাঙে তারা। দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা দারুণ ছন্দে আছেন। হেইনরিখ ক্লাসেন ও এইডেন মার্করাম কলকাতার জন্য বড় হুমকি। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে দলটি।

হায়দরাবাদ একাদশ
অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠি, নিতিশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভূবনেশ্বর কুমার, বিজয়াকান্ত বিশ্বকান্ত, টি নটরাজন।

কলকাতা একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিংকু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হারশীত রানা, বরুণ চক্রবর্তী।

বিষয়:আইপিএল ২০২৪ আয়ার আহমেদাবাদ কলকাতা কামিন্স হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…