অন্যান্য

৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো ‘তিতাস একটি নদীর নাম’

কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অতিথিরা ফুলের উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অতিথিরা ফুলের উপহার গ্রহণ করছেন, যেখানে উপস্থিত আছেন বিভিন্ন অতিথি ও দর্শক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি হিসেবে প্রদর্শিত হল তারই নির্মিত বাংলাদেশি ছবি ‘তিতাস একটি নদীর নাম’। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হয়৷

ছবি প্রদর্শনের শুরুতে বক্তব্য রাখেন ‘তিতাস একটি ছবির নাম’-এর প্রযোজক বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।

তিনি ছবিটি প্রযোজনার ইতিহাস বর্ণনা করে বলেন, ছবিটি নির্মাণের জন্য ঋত্বিক ঘটকের সঙ্গে পুরো একবছর সারা সময় থেকেছেন। এমনকি নিজের প্রথম সন্তান জন্মের পর তার মুখ পর্যন্ত দেখতে যাননি।

চলচ্চিত্র উৎসবের শুরুতে হাবিবুর রহমান খান ছাড়াও বক্তব্য রাখেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ, বাংলাদেশের উপরাষ্ট্রদূত শিকদার মহম্মদ আশরাফুর রহমান। সঞ্চালনা করেন কলকাতার খ‍্যাতনামা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বসে চাঁদের হাট। এবারে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি পোল্যান্ড।

৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২৩টি প্রেক্ষাগৃহে ৩৯টি দেশের ২১৫ টি ছবি দেখানো হচ্ছে। উৎসব চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটি এখন বাংলাদেশে চ‍্যানেল আই আর্কাইভে সংরক্ষিত আছে, শুধু তাই নয়- ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও সিনেমাটি দেখতে পারছেন দর্শক৷

বিষয়:ঋত্বিক ঘটক তিতাস একটি নদীর নাম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…