চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গুলিতে ২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১০, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এক পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। ওই পুলিশকর্মীর গুলিতে প্রথমে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরে ওই পুলিশ নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

কলকাতা পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষীর এলোপাথাড়ি গুলিতে রাজপথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক নারীর। পরে নিজেকেও গুলি চালিয়ে শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও অনেকেরই গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই নিরাপত্তারক্ষীর গলায় ক্ষত রয়েছে।

শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পেছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন ওই পুলিশ।

স্থানীয় সূত্রে দাবি, নিহত ওই নারী কোনও অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়েও বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ২
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈরুত আঘাত: যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধক্ষেত্রে ফেরাতে চাইছেন নেতানিয়াহু?

জুন ১৯, ২০২৬

জুয়া প্রতিরোধ আইনের খসড়ায় সরকারের নীতিগত অনুমোদন

জুন ১৯, ২০২৬

নদীর চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে মসুরি ডাল আবাদ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার

জুন ১৯, ২০২৬

ভরা মৌসুমেও ইলিশ সংকটে ভোলার জেলেরা

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT