ক্রিকেট

শিরোপামঞ্চে পাঞ্জাবকে ১৯১ রানের চ্যালেঞ্জ কোহলিদের

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তিনবার আইপিএল ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি আগে। পাঞ্জাব কিংস একবার খেলেছিল ফাইনালে। শিরোপা জেতা হয়নি কখনও। চলতি আসরের ফাইনালে প্রথম শিরোপার লক্ষ্যে নেমেছে দুদল। শিরোপামঞ্চে পাঞ্জাবের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি বেঙ্গালুরু। বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন দলটিকে কেবল ১৯১ রানের লক্ষ্য দিয়েছেন বিরাট কোহলিরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বেঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯০ রানের সংগ্রহ গড়ে তারা।

বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কোহলি। তার ৩৫ বলের ইনিংসে ছিল তিনটি চারের মার। রজত পতিদার ১৬ বলে ২৬ রান, লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ২৫ রান, জিতেশ শর্মা ১০ বলে ২৪ রান, মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান এবং রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রান করেন।

পাঞ্জাব বোলারদের মধ্যে আর্শদীপ সিং ৪ ওভারে ৪০ রান খরচায় নেন ৩ উইকেট। কাইল জেমিসনও ৩টি উইকেট নেন, ৪৮ রান খরচায়।

বিষয়:আইপিএল কোহলি পাঞ্জাব প্রীতি বেঙ্গালুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…