চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-জয়সওয়ালের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি ব্যাট ধরে উল্লাসে ভাসছেন, ক্রিকেট ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্থ টেস্টে প্রথম ইনিংসে রাজত্ব করেছেন পেসাররা। ভারতকে অল্পরানে গুটিয়ে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের নাস্তানাবুদ করে রানপাহাড় গড়েছে জাসপ্রীত বুমরাহর দল। বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে ৫৩৪ রানের লক্ষ্যে দিয়েছে স্বাগতিকদের। শেষবিকেলে লক্ষ্য তাড়ায় নেমে ৩ উইকেট হারিয়ে চাপে প্যাট কামিন্স বাহিনী।

পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুতে খেই হারায় ভারত। লোকেশ রাহুল-রিশভ পান্টের ব্যাটে ভর করে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৫০ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫১.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০৪ রানে থামে প্যাট কামিন্সের দল।

দ্বিতীয় ইনিংসে ভারত ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। লক্ষ্যে নেমে ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ৫২২ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল।

Banglabid

কোনো উইকেট না হারিয়ে ১৭২ রানে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। বোর্ডে ২৯ রান যোগ করে ২০১ রানের ওপেনিং জুটি ভেঙে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ১৭৬ বলে ৭৭ রান আসে তার ব্যাটে। পরে বেশি সময় টিকে থাকতে পারেননি টপঅর্ডারের দেবদত্ত পাড্ডিকাল। জশ হ্যাজেলউডের বলে ২৫ রান করে আউট হন।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জয়সওয়াল তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ২৯৭ বলে ১৬১ রান করা জয়সওয়ালকে ফেরান মিচেল স্টার্ক। ১৫ চার ও ৩ ছয়ে সজান তার ইনিংস। পরে রিশভ পান্ট ও ধ্রুব জুরেল ১ রান করে ফিরে গেলেও চাকা সচল রাখেন বিরাট কোহলি। ওয়াশিংটন সুন্দর (২৯) ও নীতীশ কুমার রেড্ডি (৩৮*) নিয়ে টেস্টে ৩০তম সেঞ্চুরি তুলে নেন মহাতারকা।

কোহলির সবশেষ তিনঅঙ্কটি ছিল ১৬ মাস আগে। ১৬ মাস পর, আগের সেঞ্চুরির পর ১৬তম ইনিংসে এসে আবারও শতকের দেখা পেলেন তিনি। মাঝের সময়টাতে ছিল কেবল দুটি ফিফটি, দুটিই ৭০-এর ঘরের ইনিংস। এই ষোলো ইনিংসে দুঅঙ্কের ঘরে যেতে পারেননি ৬ বার, বিশের ঘর পার করতে পারেননি ৩ বার। গেল গেল রব উঠে গিয়েছিল। ফর্মহীনতা নিয়ে চলছিল কাটা-কাটা কথাবার্তা। সবকিছু দুর্দান্ত এক শতক দিয়ে উড়িয়ে দিলেন মাস্টার ব্যাটার। ৮ চার ও ২ ছয়ে ১৪৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। কোহলি শতক ছুঁতেই ইনিংস ঘোষণা করে ভারত।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন নেন দুই উইকেট। একটি করে উইকেট শিকার করেন স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স ও মার্শ।

শেষবিকেলে অস্ট্রেলিয়ার ঝুলি থেকে দুই পেসার বুমরাহ ও মোহাম্মদ সিরাজ তুলে নেন ৩ উইকেট। বুমরাহর প্রথম ওভারের চতুর্থ বলে নাথান ম্যাকসুইনিকে শূন্যরানে আউটের পর সিরাজ ফেরান অধিনায়ক প্যাট কামিন্সকে। তিনি আউট হন ২ রানে। ৩ রান করা মার্নাস লাবুশেনকে দ্বিতীয় শিকারে পরিণত করেন বুমরাহ। ১২ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে দিনের খেলার শেষ করে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সকোহলিপার্থ টেস্টবুমরাহভারতমার্শ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT