ক্রিকেট

কোহলির চোটের সবশেষ অবস্থা জানালেন কোচ

ভারতীয় ক্রিকেটার কোহলি চোটের কারণে মাঠে অনুশীলনে অংশ নিতে পারেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার কোহলি চোটের কারণে মাঠে অনুশীলনে অংশ নিতে পারেননি, কোচের মন্তব্যের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পেয়েছেন বিরাট কোহলি। সেটি নিয়ে আলোচনা শুরু হয় যে, কোহলি আবার কখন খেলতে পারবেন ঠিক নেই। আলোচনা বাড়ার মাঝেই কোহলির অবস্থা জানালের বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

ফ্লাওয়ার বলেছেন, ‘বিরাট কোহলিকে নিয়ে চিন্তার কিছু নেই। তার কোনো সমস্যা হয়নি। তাকে ঠিকঠাকই দেখা যাচ্ছে।’

মোহাম্মদ সিরাজকে নিয়েও বলেছেন ফ্লাওয়ার, ‘সিরাজ অসাধারণ বল করেছেন। এখানে এসে এমন বল করা দারুণ। আমার মনে হয়েছে অসাধারণ একটি স্পেল করেছে সে।’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে। ম্যাচের ১২তম ওভারে সাই সুদর্শনের খেলা সুইপ শটের বাউন্ডারি ঠেকাতে গিয়ে আঙুলে ব্যথা পান কোহলি।

বিষয়:আরসিবি কোহলি গুজরাট ফ্লাওয়ার সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…