চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
শিল্প সাহিত্য
A A

যাপিত জীবনে নাগরিক ক্লান্তির মধ্যে হেমন্ত এসেছে। শহরের অলিগলিতে শীতের পরশ নাগরিক জীবনে কিছুটা শান্তির পরশ দেয়। কোলাহল পূর্ণ এই সময়ে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ছায়ানটে হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন নন্দন-এর আবৃত্তি ও গানের যুগল সম্মিলন ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

এতে আবৃত্তি-গান পরিবেশন করেন নন্দিত আবৃত্তিশিল্পী ও সংগঠক সুকান্ত গুপ্ত এবং সংগীতশিল্পী ও শিক্ষক সামিয়া আহসান। আবৃত্তিশিল্পী বর্ষা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নন্দনের উপদেষ্টাম-লীর সদস্য আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়। উদ্বোধনী পর্বে নাজমুল আহসানের পরিচালনায় ‘শব্দকল্পদ্রুম’, মেহেদী হাসান আকাশের পরিচালনায় ‘বাংলা আমার’ সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে।

প্রকৃতি ও স্বদেশ বন্দনার মাধ্যমে আয়োজনের শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, আরণ্যক বসু, হেলাল হাফিজ, রফিক আজাদ, সৈয়দ শামসুল হক, রুদ্র গোস্বামী, মহাদেব সাহাসহ সমসাময়িক কবির কবিতার আবৃত্তি পরিবেশনায় মুগ্ধ হন শ্রোতারা।

পঞ্চকবি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সামিয়া আহসান। হলভর্তি শ্রোতাদের পিনপতন নীরবতায় শিল্পীদের যুগল সম্মিলন সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তাফা, দেওয়ান সাইদুল হাসান, রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম, নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ, রবীন্দ্র সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা, প্রদীপ কুমার নন্দী, তানজীনা তমা, ফারজানা করিম প্রমুখ। সমাপনী বক্তব্য দেন নন্দন-এর পরিচালক ফেরদৌসী কাকলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘আমার মুক্তি আলোয় আলোয়’নন্দিত আবৃত্তিশিল্পী ও সংগঠকশিক্ষকসংগীতশিল্পীসামিয়া আহসানসুকান্ত গুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT