চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে ফাইনালে কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ২১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দাপুটে বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে স্বল্পরানে থামিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রানতাড়ায় নেমে দুর্দান্ত ছিল কলকাতার টপঅর্ডার। দুই ওপেনারের দুরন্ত শুরুর পর শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ারের অপ্রতিরোধ্য জুটিতে বড় জয় পেয়েছে কেকেআর। ৮ উইকেটের জয়ে চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে বলিউড কিংবদন্তি শাহরুখ খানের দল।

২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল কলকাতা। প্রথম শিরোপা আসে সে আসরে। ২০১৪ সালে দ্বিতীয় শিরোপা জেতে কেকেআর। সবশেষ ২০২১ সালে ফাইনালে ওঠে দলটি, শিরোপার লড়াইয়ে সে আসরে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরে যায়।

অন্যদিকে কলকাতার কাছে হারলেও ফাইনালের আশা শেষ হয়ে যায়নি প্যাট কামিন্সদের। বুধবার এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান র‌য়্যালসের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তীর তোপে ইনিংসের তিন বল বাকি থাকতে ১৫৯ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। জবাবে নেমে ৩৮ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে কেকেআর।

লক্ষ্যতাড়ায় নেমে কলকাতাকে দুরন্ত শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলেন দুজনে। ৩.২ ওভারে ১৪ বলে ২৩ রান করে গুরবাজ ফিরে গেলে জুটি ভাঙে। ৬.২ ওভারে দ্বিতীয় উইকেট হারায় নাইট রাইডার্স। নারিন ফিরে যান ১৬ বলে ২১ রান করে।

পরে দুই আয়ারের ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করে কলকাতা। পাঁচটি চার ও চারটি ছক্কায় ২৮ বলে ৫১ রান করেন ভেঙ্কটেশ আয়ার। ২৪ বলে ৫৮ রান করেন শ্রেয়াস আয়ার। কলকাতা অধিনায়কের ইনিংসেও ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার।

Reneta

হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নটরাজন।

আগে ব্যাটে নেমে শুরুতেই চাপে পড়ে হায়দরাবাদ। ১৩ রানে ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। তিনে নামা রাহুল ত্রিপাঠি একপ্রান্তে হাল ধরলেও ৩৯ রানে অন্যপ্রান্তের আরও দুই ব্যাটারকে হারায় দলটি। ব্যর্থ হয়ে ফিরে যান নিতিশ কুমার রেড্ডি ও শাহবাজ আহমেদ।

ছয়ে নামা হেইনরিখ ক্লাসেনকে নিয়ে শতরানের ঘরে পৌঁছান রাহুল। ১০১ রানে ক্লাসেন ফিরে যান ২১ বলে ৩২ রানের ইনিংস খেলে। ১২১ রানে ফিরে যান রাহুলও। তার আগে অবশ্য সাতটি চার ও এক ছক্কায় ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। শেষদিকে প্যাট কামিন্সের ২৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে ১৫৯ রানে থামে হায়দরাবাদ।

কলকাতার হয়ে মিচেল স্টার্ক তিনটি এবং বরুণ চক্রবর্তী দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪আয়ারকলকাতাকামিন্সপ্লে-অফলিড স্পোর্টসস্টার্কহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT