চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকের প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০১, জুন ২০২২
বিনোদন
A A
বাংলা গায়ক স্টেজে গান গাইছেন, কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ক কেকে-র মৃত্যু কি অস্বাভাবিক? তা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা নিউ মার্কেট থানার পুলিশ। বুধবার সকালে কেকে-র মৃত্যু নিয়ে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গীরা এই অভিযোগ দায়ের করেছেন।

কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার পাঁচতারা হোটেলে ছিলেন কেকে। সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের আরও অনেক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালে শিল্পীর ময়নাতদন্তও হবে এসএসকেএম হাসপাতালে।

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে কেকে-র মাথায় আঘাতের কথাও বলা হয়েছে। যদিও একটি সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে পড়ে গিয়েছিলেন তিনি। ফলে পড়ে গিয়েও আঘাত পেয়ে থাকতে পারেন।

Banglabid

মঙ্গলবার রাতেই গায়ককে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। তবে এখন মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় কেকে-র পরিবার এবং অনুরাগীরা।

সূত্র: আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেকে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেভেরোদনিয়েস্কের অর্ধেক রাশিয়ার দখলে

পরবর্তী

সড়কে ঝরল মা-মেয়েসহ ৬ জনের প্রাণ

পরবর্তী
রাজবাড়ী জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে ঝরল মা-মেয়েসহ ৬ জনের প্রাণ

প্রাচীন ক্রিকেটার জিম পার্কস ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ইংলিশ ক্রিকেটার জিম পার্কস মারা গেছেন

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT