চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকে-কে কটাক্ষ করায় অবশেষে ক্ষমা চাইলেন রূপঙ্কর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৪, জুন ২০২২
বিনোদন
A A

গেল কদিন ধরেই নেটিজেনদের তোপের মুখে রয়েছেন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচি। ফেসবুক লাইভে এসে কেকে কে নিয়ে এক মন্তব্য করাই যেন বিপত্তি হয়ে দাঁড়ালো তার জন্য। ‘হু ইজ কে কে ম্যান?’ এমন মন্তব্যের জেরে কটাক্ষ, কটূক্তি, এমনকি হুমকি পর্যন্ত পেতে হচ্ছে এই গায়ককে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন রূপঙ্কর নিজেই।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে রূপঙ্কর কেকে’র মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করেন। তিনি বললেন, ‘নিঃশর্ত ক্ষমা চাইছি। ফেসবুক থেকে ওই ভিডিও ডিলিট করলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে যেখানেই থাকুন, ঈশ্বর যেন তাঁকে শান্তিতে রাখেন।’

তিনি বলেন, ‘প্রয়াত কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। আমি শুধু কেকে’র কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যও আপনারা একই রকম উন্মাদনা দেখান। গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই। কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিষণ্নতা রয়েছে।’

রূপঙ্কর আরও বলেন, ‘আমি একার কথা বলতে চাইনি, বলতে চেয়েছিলাম সমষ্টির কথা। কে কের মতো ভারতবিখ্যাত পারফরমারের নামটা নিছক প্রতীক ছিল। লক্ষ্য কখনো তিনি ছিলেন না। কে জানত, চরম দুর্ভাগ্য কে কের জন্য এইভাবে ওত পেতে রয়েছে। একজন প্রতিভাবান শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে এভাবে প্রাণ হারালেন, সেটা খুব হৃদয়বিদারক। আমি আজ আপনাদের কারও সঙ্গে আলাদা করে কথা বলছি না। আপনাদের কাছে মার্জনা চাইছি।’

এরই মধ্যে খুনের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপঙ্কর। এই বিষয়ে তিনি বলেন, ‘আমার সংগীতজীবনে এ রকম বিভীষিকার মুখোমুখি কখনো হইনি। যেখানে একটা ভিডিও পোস্টে এমন পরিস্থিতি তৈরি হবে, যা আমার পুরো পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে থানার পুলিশ। প্রতিনিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে।’

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজ আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশনের পর দ্রুত হোটেলে ফিরে যান কেকে। রাত ১০টার দিকে মধ্য কলকাতার পাঁচ তারকা হোটেল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেকে-কে। সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেকেক্ষমাসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT