বিনোদন

ভেঙে গেল কিমের নয় মাসের সম্পর্ক?

সেলিব্রিটি দম্পতি হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন নারী সেলিব্রিটি দম্পতি একটি অনুষ্ঠানে উপস্থিত, তারা হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিম কার্দাশিয়ান ও পিট ডেভিডসনের সম্পর্ক ভেঙে গেছে। তবে তারা বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমকে এখবর জানিয়েছেন এই জুটির কাছের এক সূত্র।

জানা গেছে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই কিম-পিটের। কিন্তু দুজনের দূরত্ব ও ব্যস্ততার কারণেই সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। আর সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পিট বর্তমানে অস্ট্রেলিয়াতে ‘উইজার্ডস!’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে কিম সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন।

কিম কার্দাশিয়ান ও পিট ডেভিডসনের সম্পর্ক প্রকাশ্যে আসে গত বছরের নভেম্বরে। এরপর একসঙ্গে তাদেরকে বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে। অবশেষে ভেঙে গেল তাদের নয় মাসের সম্পর্ক।

সূত্র: সিএনএন

বিষয়:অভিনয় কিম কার্দাশিয়ান পিট ডেভিডসন সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…