আন্তর্জাতিক

পারমাণবিক হামলার হুমকি দিলেন কিম জং

তিনজন ব্যক্তি উপকূলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলের উপরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, দর্শকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, কোন শত্রু যদি পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দেয় তাহলে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না।

আরব নিউজ জানিয়েছে, পিয়ংইয়ংয়ের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় কিম এই কথা বলেন।

তিনি বলেন, এই পরীক্ষাটি সশস্ত্র বাহিনীর আনুগত্য ও দৃঢ় অবস্থানের প্রমাণ দেয়। এটি শত্রু পক্ষের আক্রমণ প্রতিরোধ করবে। নর্থ কোরিয়ার পারমাণবিক কৌশল ও মতবাদের বিবর্তন এটি। শত্রুরা উস্কানি দিলে পারমাণবিক হামলা করতেও দ্বিধা করবে না নর্থ কোরিয়া।

এই সময় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির যুদ্ধ দক্ষতাকে আরও জোরদার করার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন কিম জং উন।

এদিকে যুক্তরাষ্ট্র, সাউথ কোরিয়া এবং জাপানের শীর্ষ কূটনীতিকরা বুধবার নর্থ কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে এবং পিয়ংইয়ংকে কোন ধরণের পূর্ব শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

বিষয়:কিম কিম জং উন নর্থ কোরিয়া পারমাণবিক পারমাণবিক হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…