চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের কারণে কিশোরকে হত্যার অভিযোগ

এস কে রাসেল এস কে রাসেল
৭:৩০ অপরাহ্ণ ১০, মে ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে, প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রেমের কারণে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কিশোরের নাম মো. রাকিবুল হাসান (১৭)। সে কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামের কৃষি শ্রমিক বাবুল মিয়ার ছেলে।

জানা যায়, গত ১০ মাস যাবত একই এলাকার আব্দুল্লাহ’র পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করত। কাজের কারণে বিভিন্ন প্রয়োজনে প্রায়ই আব্দুল্লাহ’র বাড়িতে যেত রাকিব। সেই সুবাদে আব্দুল্লাহ’র বড় ভাই তাজুল ইসলামের মেয়ের সাথে রাকিবের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি জানার পর মানতে পারেনি প্রেমিকার পরিবার।

এরই জেরে প্রেমিক রাকিবকে গত ৩ মে রাতের কোন একসময় ডেকে নিয়ে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে পোল্ট্রি ফার্ম থেকে একটু দূরে আমড়া গাছে ঝুলিয়ে রাখে প্রেমিকার পরিবারের লোকজন।

Banglabid

বুধবার (১০ মে) সকালে ইউনিয়নবাসীর ব্যানারে রাকিবুল হাসান হত্যার বিচার চেয়ে মানববন্ধন হয়। সেই মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন।

বক্তরা আরও বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। রাকিবের গলায় ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে নিহত রাকিবের মা রহিমা খাতুন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। এরপরই প্রেমিকাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে প্রেমিকা। মানববন্ধনের মাধ্যমে দ্রুত ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান স্থানীয়রা।

Reneta

এসময় কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহীদুল আলম ভূইয়া, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম ও রাকিবের স্কুলের সাবেক সহপাঠিরা বক্তব্য রাখেন।

গত ৩ মে রাতে আব্দুল্লাহ’র পোল্ট্রি ফার্ম থেকে নিখোঁজ হয় শ্রমিক রাকিবুল হাসান। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও রাকিরেব সন্ধান মেলেনি। পরদিন ৪ মে পোল্ট্রি ফার্ম থেকে একটু দুরে আমড়া গাছের ডালে রাকিবের মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT