চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: ২ জন নিহত

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
১:২৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২২
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় ট্রাক গাছের সঙ্গে ধাক্কা, হতাহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু মারা গেছে।

শুক্রবার রাত ৩ টার দিকে সদর উপজেলার আলুকদিয়ায় তেল পাম্পের কাছে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মনির (৪৫) ও রায়পুরের আশরাফ আলী (৫০)। আহতরা হলেন মেহেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মিনারুল (৪১) ও রায়পুরের কামাল হোসেন (৪০)। নিহতদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকের আংশিক অংশ কেটে মৃত অবস্থায় ১ জনকে উদ্ধার করা হয়। জীবিত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে ১ জন মারা যায়। এছাড়া ট্রাকে বোঝাই ১৯ টির মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল জানান, বরিশাল থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২- ০০০৮) মেহেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি আলুকদিয়া তেলপাম্পের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের উপরে থাকা গরু ব্যাপারী আশরাফ ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ উদ্যোগে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক মনির মারা যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ লিয়ন জানান, হাসপাতালে আসার আগেই আশরাফের মৃত্যু হয়। আহত ৩ জনের মধ্যে চিকিৎসারত অবস্থায় মনিরকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জন শঙ্কামুক্ত। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগ: চুয়াডাঙ্গাদুঘর্টনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫

পরবর্তী

ঝালকাঠিতে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

পরবর্তী
বাংলাদেশের রাস্তায় বাস, ট্রাক ও যানবাহনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠিতে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

দুই ব্যক্তি হাত মেলাচ্ছেন, একজনের হাতে কাগজ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে শুরু হবে শাকিবের ‘শের খান’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT