চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সুমন রায় সুমন রায়
১:৪৮ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া চাকশাল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হতাহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ৩ ব্যক্তিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কামারচর এলাকার একাব্বর মিয়ার ছেলে মজিবুর রহমান (৪০) ও টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার শুক্কুর আলীর ছেলে আমির হামজা (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে পলাশের ঘোড়াশাল থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচদোনার দিকে যাচ্ছিল। আঞ্চলিক সড়কটির চাকশাল এলাকায় পৌঁছার পর ওই দুই বাস-সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়, পরে বাস নিয়ে চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, কিছুক্ষণের মধ্যেই অন্যজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।
উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নেন। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মাধবদী থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে এসে দুজনের লাশ উদ্ধার করেন।
মাধবদী থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, সিএনজিটির দুই যাত্রী নিহত হয়েছেন, আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT