আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুক হামলায় আততায়ীসহ নিহত ৩

আনন্দময় মুহূর্তে পরিবারের সদস্যরা একে অপরকে আলিঙ্গন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সদস্যরা গাড়ির পাশে একে অপরকে আলিঙ্গন করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে গাড়ি পার্কিংয়ে গুলি চালিয়ে দুই নারীকে হত্যার পর অস্ত্রধারী আত্মহত্যা করেছেন।

এনপিআর তাদের প্রতিবেদনে জানিয়েছে: বৃহস্পতিবার (স্থানীয় সময়) আইওয়ার এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ওই  সময় গির্জার ভেতর একটি অনুষ্ঠান চলছিলো।

স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানিয়েছেন: গির্জার বাইরে গুলির ঘটনা শুনে তিনি সেখানে যান। ঘটনাস্থলে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান।

বিগত কয়েক দিনে নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের ইউভালডে এবং ওকলাহোমার টুলসায় শুটআউটের টানা ঘটনার পর এটি ঘটল। এদিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে শেষকৃত্যের অনুষ্ঠানে গুলিতে আরও দুইজন আহত হয়েছেন।

এক প্রতিক্রিয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হতাশা প্রকাশ করে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে’। পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণে আরও জোরদার পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়:জো বাইডেন যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…