আন্তর্জাতিক

হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৭৬

ইরানে বিক্ষোভের সময় যানজট ও সংঘর্ষের দৃশ্য, ধোঁয়া ও ভিড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে বিক্ষোভের সময় যানজট ও সংঘর্ষের দৃশ্য, ধোঁয়া ও ভিড়ের ছবি, যেখানে মানুষ ও যানবাহনের সমাগম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানে বিক্ষোভ দমনে চালানো কর্তৃপক্ষের ব্যাপক অভিযানে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এনজিও সোমবার এ কথা জানিয়েছে।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের হত্যা ও নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ, সিদ্ধান্তমূলক ও বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, আমাদের গ্রুপের হাতে আসা ভিডিও ও ডেথ সার্টিফিকেট থেকে আমরা জেনেছি বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হচ্ছে।

উল্লেখ্য, হিজাব পরাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘটলে ১৬ সেপ্টেম্বর ইরানে এ বিক্ষোভ শুরু হয়।

বিষয়:ইরানের বিক্ষোভ নারীর হিজাব হিজাব বিতর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…