খুলনা সিটি কর্পোরশন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। পুরুষ প্রার্থীদের পাশাপাশি প্রচারে অংশ নিয়ে এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরাও।






