নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে পাঁচজনের নামের তালিকা জমা দিয়েছে খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখায় মন্ত্রী পরিষদ সচিবের দপ্তরে এই নামের তালিকা জমা দেওয়া হয়।
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল এবং প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু দলের পক্ষ থেকে এই তালিকা জমা দেন।
উল্লেখ্য, খেলাফত মজলিস প্রস্তাবিত তালিকায় সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা, আলেম ও নারী সদস্যের নাম প্রস্তাব করা হয়।








