লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন, হালকা মুখাবয়ব ও হিজাব পরা অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যুক্তরাজ্যের লন্ডনের ‘দ্য ক্লিনিক’ নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসার প্রথমে চলছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন।
তিনি বলেন, আপাতত পরীক্ষা-নিরীক্ষা শেষে বেগম জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




