সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তার মুখে উদ্বেগের ছাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে।
আজ ১ মে বুধবার সন্ধ্যায় গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে।
এর আগে গত ৩০ মার্চ দিনগত রাত ২টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।
প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






