রাজনীতি

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তার পাশে পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, তার পাশে পরিবারের সদস্যরা ও চিকিৎসকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্যে ছেলের বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদুল ফিতরের পর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা নিয়মিত তার বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

খালেদা জিয়ার ১৫ জন সফরসঙ্গীর মধ্যে আটজন ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। বাকিরা তার সঙ্গেই রয়েছেন। খালেদা জিয়া গত ৭ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ১৭ দিন চিকিৎসা গ্রহণের পর তিনি ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় স্থানান্তরিত হন।

বিষয়:ঈদ খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…