রাজনীতি

১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, পরিবারের সদস্যরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার ২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে তার গুলশানের বাসায় ফিরেছেন।

গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ২৫ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল হওয়ায় বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

বিষয়:খালেদা জিয়াহাসপাতাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…