রাজনীতি

আগের তুলনায় অনেকটা ভালো আছেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, সাদা পাঞ্জাবি ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যাচ্ছে, তিনি সাদা পাঞ্জাবি ও হিজাব পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছেন বেগম খালেদা জিয়ার।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া প‌রিষদ, ইউকে’ আয়ো‌জিত সভা ও ইফতার মাহ‌ফিল শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এ কথা বলেন।

তিনি বলেন, চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। ওনার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চিকিৎসার পাশাপাশি প্রায় সাত বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন। মান‌সিক প্রশা‌ন্তিই ওনার শারীরিক সুস্থতাকে বা‌ড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।

শিগ‌গিরই চি‌কিৎসকের পরাম‌র্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও জানান ডা. এ জেড এম জা‌হিদ হোসেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হয়।

বিষয়:চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি শারীরিক অবস্থা সুস্থ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…