বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক, তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল-মত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয়। দেশের মানুষের দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন বিএনপি নেতারা।






