বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সোমবার ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় মেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কেবিন থেকে তাকে সিসিইউতে নেয়া হয়।
এর আগে, ৮ জুলাই ভোরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে, একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। গত ২ জুলাই তিনি ১০ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফেরেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন।







