রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়ার সুযোগ বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়ার সুযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ছে। তবে চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় উপধারা ১ এ যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। এর পরে সেই আবেদনের পরে আর কোনো পদক্ষেপ নেওয়ার নেই। শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। ঠিক সেই কারণেই আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়ে দিচ্ছি।

আইনমন্ত্রী বলেন, যা করতে হবে আইনের মাধ্যমে করতে হবে। যে আইনে তাকে বের করা হয়েছে, তাতে বিদেশে যাওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে বিএনপি প্রধানকে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে সরকার।

বিষয়:আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…