মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এরপর তার কিছু পরীক্ষা-নীরিক্ষার করার জন্য চিকিৎসকরা হাসপালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃদপিন্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন।







