চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমে খালেদ মাসুদ পাইলট: ‘প্রবাসী খেলোয়াড়দের পাশে থাকবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উইকেটরক্ষক এবং নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত খালেদ মাসুদ পাইলট। দেশের ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন। ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় এক দশক জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০০০ সালে টেস্ট মর্যাদা প্রাপ্তির পর বাংলাদেশ দলের প্রথম টেস্ট উইকেটরক্ষকও ছিলেন তিনি। খেলার মাঠে তার ঠান্ডা মাথা, কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং এবং উইকেটের পেছনে থেকে দলকে উদ্বুদ্ধ করার গুণ তাকে ভক্তদের প্রিয় করে তোলে।

কিংবদন্তি এ খেলোয়াড় ইতালির রোমে বাংলা প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। যেখানে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় ও কমিউনিটির সদস্যরা তাকে সামনে থেকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সভায় প্রবাসী তরুণ খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরলে পাইলট তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রবাসে থেকেও যারা খেলাধুলা চালিয়ে যাচ্ছেন, তারা সত্যিই দেশের গর্ব। আমি ব্যক্তিগতভাবে এবং দেশের ক্রীড়ামহল থেকে প্রবাসী খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করবো। প্রয়োজনে উপকরণ, প্রশিক্ষণ কিংবা টিম গঠনে সহযোগিতা করা হবে।’

‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। দূরে থেকেও দেশের জন্য কাজ করার যে ভালোবাসা আপনাদের মধ্যে আছে, তা আমাদের জন্য অনুপ্রেরণা।’

বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমাপনি বক্তব্যে বলেন, ‘এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একতা, আত্মবিশ্বাস ও জাতীয় সংস্কৃতির বন্ধনকে আরোও দৃঢ় করবে।’

Reneta

বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল হক রাজু, সাংবাদিক শিমুল রহমান, ওয়াহিদুজ্জামান দিপু।

সংগঠনের প্রচার সম্পাদক জায়দুল হক সোহেলের পরিচালনায় কমিউনিটি ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা, মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেপারী, ক্রীড়া সংগঠক আব্দুল কাদের, ইমন রহমান, মোজাম্মেল হক, আরিফ আহমেদ আরেফিন, মো: রাসেল ও প্রবাসী খেলোয়াড়বৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে রোম ও আশেপাশের শহর থেকে আগত বিভিন্ন পেশাজীবী প্রবাসী, খেলোয়াড়, সাংবাদিক ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খালেদ মাসুদের সঙ্গে ছবি তোলা ও স্বাক্ষরের জন্য উপস্থিতদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিখালেদ মাসুদবাংলাদেশরোমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

জুন ১৬, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’

জুন ১৬, ২০২৬

পরবর্তী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ‍্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে

জুন ১৬, ২০২৬

তিউনিসিয়ার নতুন কোচ অভিজ্ঞ হার্ভে রেনার্ড

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT