চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণতম অলিম্পিক স্বর্ণজয়ী কেলেটি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট অ্যাগনেস কেলেটি ১০৩ বছর বয়সে মারা গেছেন। হাঙ্গেরির তারকা অ্যাথলেট হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের একজন। অলিম্পিকে মোট ১০টি পদক জেতা কেলেটির প্রথম পদক এসেছিল ১৯৫২ সালে। এইচওসি বলছে ৯ জানুয়ারি তার বয়স ১০৪ বছর হতো।

পাঁচ স্বর্ণজয়ী কেলেটি ৩১ বছরে প্রথমবার হেলসিংকি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। ১৯৫৬ সালে মেলবোর্নে আরও চারটি স্বর্ণপদক জয়ের পর অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সী নারী অ্যাথলেটে পরিণত হন। আর ১০ পদকে হাঙ্গেরির ইতিহাসে সর্বকারের সেরা দ্বিতীয় সফল অ্যাথলেট হন।

কেলেটির জন্ম ১০২১ সালে, বুদাপেস্টে। প্রথম হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ পদক জেতেন ১৯৪০ সালে। পরের বছর ইহুদি বংশোদ্ভূত হওয়া সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ হন।

হাঙ্গেরিয়ান অলিম্পিক কমিটির (এইচওসি) তথ্য অনুসারে, কেলেটি মিথ্যা কাগজপত্র নিয়ে বুদাপেস্টের দক্ষিণে একটি গ্রামে লুকিয়ে নাৎসি মৃত্যু শিবিরের নির্বাসন থেকে পালিয়েছিলেন। তবে আউশভিটজ ডেথ ক্যাম্পে তার বাবা এবং বেশ কয়েকজন আত্মীয় মারা যান।

মেলবোর্ন গেমসের একবছর পর কেলেটি ইসরায়েলে চলে যান এবং যেখানে বিয়ে করে দুটি সন্তানের জন্ম দেন। কেলেটি বৃহস্পতিবার বুদাপেস্ট সামরিক হাসপাতালে মারা যান, যেখানে তাকে হৃদযন্ত্রের এবং শ্বাসকষ্টের জন্য চিকিৎসা দেয়া হচ্ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলকেলেটিমেলবোর্নলিড স্পোর্টসহাঙ্গেরিহেলসিংকি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে গানে কবিতায় রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ২০২৬

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ভোগান্তি

জুলাই ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে তাহিরপুরে ঘরবাড়ি ভাঙন, ফসলি জমিতে বালুর স্তূপ

জুলাই ২৬, ২০২৬

জুলাইয়ে বিশ্বমঞ্চে মুখপাত্র হয়ে উঠেছিলেন প্রবাসীরা

জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT