লাইফস্টাইল

২৫ বছরে কেকা ফেরদৌসীর ‘মনোহর ইফতার’

বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কেকা ফেরদৌসী ইফতার সাজিয়ে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকা ফেরদৌসী ইফতার প্রস্তুতিতে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রেখেছেন, যা ২৫ বছরে তার বিশেষ ইফতার অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবছর রমজান মাসজুড়ে চ্যানেল আইতে প্রচার হয় রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম মনোহর ইফতার’। সাফল্যের ধারাবাহিকতায় অনুষ্ঠানটি এবার ২৫ বছরে পা রাখলো।

দেশের টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক ও জনপ্রিয় অনুষ্ঠান এটি। এর পৃষ্ঠপোষকতা করে আসছে ইউনিলিভারের অন্যতম স্বনামধন্য পণ্য ‘ভিম’।

আজ থেকে ২৫ বছর আগে গতানুগতিক রান্নার অনুষ্ঠানের বাইরে কেকা ফেরদৌসী চেয়েছিলেন ইফতার বিষয়ক অন্যরকম অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসতে। ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উৎসাহে তখন শুরু হয়েছিল ‘মনোহর ইফতার’।

কেকা ফেরদৌসী বলেন, ২৫ বছর আগে চ্যানেল আই নতুন ছিল। তখন অত বাজেট ছিল না। তাই নিজের বাসার কিচেন থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। ধীরে ধীরে চ্যানেল আই জনপ্রিয় হয়ে উঠতে থাকে, সেইসঙ্গে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটিও দর্শকরা পছন্দ করতে শুরু করলেন।

কেকা ফেরদৌসী মনে করেন, শুধু মনোহর ইফতার নয়, যে কোনো অনুষ্ঠান দীর্ঘদিন সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া অনেক বড় প্রাপ্তির বিষয়। তিনি বলেন, দর্শকরা এই অনুষ্ঠান ভালোবেসে দেখেন বলেই আজ ২৫ বছরে পা রাখতে পারছি। এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কাজ করছেন সবাই গর্বিত।

কেকা ফেরদৌসী বলেন, দর্শকরা যেসব শিল্পীদের খুব বেশি ভালোবাসেন এ বছরও তাদের অতিথি হিসেবে আনা হচ্ছে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটির সহযোগিতায় আছে ভিম।।

ভিম (ইউনিলিভার) এর ব্র্যান্ড ম্যানেজার আফনান বিন আশরাফ বলেন, পুরো ইউনিলিভার টিম গর্বিত যে পুরো অনুষ্ঠানে ভিম এবছরও ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানের অংশ হিসেবে থাকবে।

ভিম-এর ক্যাটাগরি হেড (হোম এন্ড হাইজিন) বলেন, ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবাই গর্বিত। কারণ এতবছর ধরে চ্যানেল আইয়ের সাথে আছি। যারা দর্শক আছে তাদের কাছে শুধুমাত্র আনন্দময় অনুষ্ঠান নয়, স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারের অনুষ্ঠান দিতে পারছি।

জানা যায়, চ্যানেল আই এর পর্দায় ‘ভিম মনোহর ইফতার’ প্রচারিত হবে রমজানের প্রথমদিন থেকে শেষদিন পর্যন্ত ইফতারের পূর্বে।

বিষয়:ইফতার কেকা ফেরদৌসী ফরিদুর রেজা সাগর ভিম মনোহর ইফতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…