প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের আওতার মধ্যে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। একনেক সভায় তিনি আরও বলেন, অহেতুক প্রকল্প হাতে নেওয়া যাবে না। জনগণকে সঙ্গে নিয়েই করোনার মতো অর্থনৈতিক মন্দা মোকাবেলা করার পরামর্শও দেন তিনি।






