চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:২৩ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বাসিন্দা এবং মরহুম রহিম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে যাত্রী নিয়ে বাড়ি থেকে বের হন বাবু। অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নসিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. ফেরদৌস আলম রাসেল চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে নজরদারি বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালক নিহতদিনাজপুরসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬

শ্রোতার হৃদয়ে অমর ‘মাইলস’-এর শাফিন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT