চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের ছবি প্রকাশ করে নামও জানালেন ক্যাটরিনা-ভিকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

২০২৫ সালের নভেম্বরে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। যদিও এতদিন পর্যন্ত তারা ভক্তদের সামনে খুদের কোন ছবি প্রকাশ্যে আনেননি!

তাই স্বাভাবিক ভাবেই দর্শকরা অধীর আগ্রহে তাদের সন্তানকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানকে সামনে আনলেন ভিকি-ক্যাট, যদিও দেখাননি চেহারা! তবে জানালেন ছেলের নাম।

বুধবার (৭ জানুয়ারি) সামাজিক মাধ্যমে ভিকি-ক্যাটরিনা যে ছবি পোস্ট করেছেন, তা নিয়ে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায়। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা গেল, মা-বাবার হাতের মাঝে রাখা ‘বেবি কৌশলে’র নরম তুলতুলে হাত। ওই ছবির ক্যাপশনে লেখা, ‘আমাদের আলোকরশ্মি বিহান কৌশল।’

আর সেই ছোট্ট ঝলক দেখেই এই তারকা জুটির ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিলেন খুদে বিহানকে।


ছেলের সঙ্গে পরিচয় করিয়ে তারকা দম্পতির মন্তব্য, ‘ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। জীবন বড়ই সুন্দর। এক নিমেষেই যেন আমাদের পৃথিবীটা বদলে গেল। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার কোনও ভাষা নেই।’

ক্যাটরিনা এবং ভিকির এই পোস্টটিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শুধু কী তাই বহু তারকাও নানা কমেন্ট করেছেন। নতুন মা পরিণীতি চোপড়া থেকে দিয়া মির্জা, ভূমি পেডনেকর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শিবানী আখতার -সহ অনেকেই মন্তব্য বিভাগে মন ছুঁয়ে যাওয়া নানা ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। হৃতিক রোশন লিখেছেন, ‘ঈশ্বরের অনেক আশীর্বাদ। বিহানকে স্বাগত। দারুন খবর। অভিনন্দন এবং ভালোবাসা।’

Reneta

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান। – পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাটরিনা কাইফবলিউডের তারকা দম্পতিবিহান কৌশলভিকি কৌশল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT