চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন থেকে সরে যান কার্তিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
বিনোদন
A A

বলিউড তারকারা হরহামেশাই বিতর্কিত পণ্যের বিজ্ঞাপনে জড়িয়ে সমালোচিত হন সামাজিক মাধ্যমে। তবে এই ব্যাপারে সচেতন কার্তিক আরিয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট প্রসঙ্গে কথা বলেছেন।

কার্তিক জানিয়েছেন পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব তার কাছেও এসেছিল। তিনি ফিরিয়ে দিয়েছেন। কয়েক বছর আগে অভিনেতাকে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনেও দেখা গেছে। কিন্তু সেই চুক্তি নবায়ন করেননি কার্তিক।

সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলাম কিছুদিন আগে। এই কাজ বন্ধ করে দিয়েছি। চুক্তি নবায়ন করাটা ভুল হবে বলে মনে হয়েছে আমার।’

কার্তিককে জিজ্ঞেস করা হয়, অন্য অভিনেতারা কেন এধরণের বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নেন সেই প্রসঙ্গে। উত্তরে কার্তিক বলেন, ‘তাদের পছন্দের ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। হয়তো এটা তাদের জন্য গ্রহণযোগ্য, আমার জন্য নয়।’

২০১৮ সালে ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমার পরে কার্তিক ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নেন। বিজ্ঞাপনে কার্তিক প্রচার করেছিলেন যে ক্রিমটি ব্যবহার করলে পুরুষরাও ফর্সা হয়ে যাবেন। বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা। পরে কোম্পানি পণ্যটির নাম বদলে ফেলে।

সূত্র: ভারত টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্তিক আরিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

কবে আসছে ‘আবারও হঠাৎ বৃষ্টি’?

জুন ১৮, ২০২৬

ভালো নেই চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, আছেন আইসিইউতে

জুন ১৮, ২০২৬

সার্কাস ও যাত্রাপালায় সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় সংস্কৃতিমন্ত্রীর

জুন ১৮, ২০২৬

মেসিকে ফাউল না দেয়ায় চটেছেন সাউথ আফ্রিকা কোচ

জুন ১৮, ২০২৬

লাইলী বাউলকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT