বিনোদন

কার্তিককে দেখতে হুড়োহুড়ি, ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা!

একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি একটি অফিস বা সভা কক্ষে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি একটি অফিস বা সভা কক্ষে দাঁড়িয়ে আছেন, মুখে গম্ভীর ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার গুজরাটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। তবে সেখানেই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। কার্তিক আরিয়ানকে দেখতে, হাত মেলাতে ভক্তরা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে ভেঙে যায় ব্যারিকেড। হুমড়ি খেয়ে পড়ে যান সামনের সারিতে দাঁড়িয়ে থাকা মানুষেরা। তবে কেউ আহত হননি, এটাও স্বস্তির!

পিছিয়ে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান কার্তিক। এ ঘটনায় অভিনেতার চেহারায় দেখা গেছে বিরক্তির ছাপ।

ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। দেখা গেছে, কার্তিককে দেখার জন্য দর্শকের ভিড়। দর্শক ‘কার্তিক, কার্তিক’ করে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তখন অভিনেতা ভক্তদের দিকে কিছুটা এগিয়ে যেতেই জনতা তাকে অভিবাদন জানানোর জন্য উত্তেজিত হয়ে পড়ে। তখনই ভেঙ্গে পরে ব্যারিকেড। ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা ভিড় সামলাতে ছুটে যান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই ঘটনা দেখে ভক্তরা জানাচ্ছেন প্রতিক্রিয়া। এক ভক্ত লিখেছেন, ‘কার্তিকের পাগল ভক্তরা।’ আরেকজন লিখেছেন, ‘ফ্যান-মেড সুপারস্টারের ভক্তরা নিয়ন্ত্রণ হারিয়েছেন। আশা করছি তারা সুস্থ আছেন।’ আরেকজন লিখেছেন, ‘তিনি সেলফ-মেড সুপারস্টার।’

কার্তিক আরিয়ানকে এরপর ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ দেখা যাবে। ‘চান্দু চ্যাম্পিয়ন’ একজন ক্রীড়াবিদের হাল না ছাড়ার গল্প নিয়ে সিনেমা। ১৪ জুন মুক্তি পাবে ছবিটি। এছাড়াও করণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং একতা কাপুরের বালাজি টেলিফিল্মস লিমিটেড প্রযোজিত একটি ছবিতেও রয়েছেন তিনি।

 

বিষয়:কার্তিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…