চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকে ব্রেট লি-রাবাদাদের পাশে আমিরাতের কার্থিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের উদযাপন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে একের পর এক অঘটন চলছে। নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার হার, দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণ। কমশক্তির দলগুলোর উজ্জ্বল প্রদর্শনীতে রঙিন ব্যক্তিগত সাফল্যেরও দেখা মিলছে। যেমন সংযুক্ত আরব আমিরাতের কার্থিক মেইয়াপ্পান, শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে বসেছেন ব্রেট লি-রাবাদাদের পাশে।

মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩তম টি-টুয়েন্টি খেলতে নেমেছেন আমিরাতের ২২ বর্ষী লেগ স্পিনার। ম্যাচের ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তিনি ফেরান তিন লঙ্কানকে। চলতি বিশ্বকাপে এটি প্রথম হ্যাটট্রিক।

ভানুকা রাজাপাকসেকে ডিপ মিড উইকেটে কাসিফ দাউদের ক্যাচ বানান কার্থিক। সেই শুরু। ওভারের পঞ্চম বলে চারিথ আসালাঙ্কাকে ক্যাচ বানান উইকেটের পেছনে। গৌরবের রেকর্ডে নাম লেখান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে। শানাকাকে বোল্ড করে বাঁধভাঙা উল্লাসে মাতেন আমিরাত স্পিনার।

Banglabid

কার্থিকের আগে ছোট ফরম্যাটের বিশ্বকাপে আরও চারজনের আছে এ কীর্তি। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি প্রথম হ্যাটট্রিক করেন বিশ্বআসরে। ২০২১ বিশ্বকাপে করেন আরও তিনজন— কার্টিস ক্যাম্ফের, ভানিডু হাসারাঙ্গা ও কাগিসো রাবাদা। বিশ্বকাপে পঞ্চম ও সহযোগী দেশের হয়ে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করলেন কার্থিক।

কার্থিক ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেছেন। তার হ্যাটট্রিকের আগে ভালোই এগোচ্ছিল লঙ্কানরা। জিলংয়ে ভালো শুরুর পর মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় খুব বড় সংগ্রহ পায়নি শানাকার দল। এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা ৮ উইকেট হারিয়ে আমিরাতকে ছুঁড়তে পেরেছে ১৫৩ রানের লক্ষ্য। পরের পর্বে খেলতে হলে আমিরাত ও পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। জিতলেও সামনে আসতে পারে রানরেটের হিসাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিটর্স পিকএডিটর্স পিক-টি২০কার্থিকজিলংটি-টুয়েন্টি আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাশানাকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্ভেলের ছবিতে হ্যারিসন ফোর্ড

পরবর্তী

বিএনপির সমাবেশে মানুষের ঢল দেখে সরকার ভয় পেয়েছে: বিএনপি

পরবর্তী
বিএনপির সমাবেশে মানুষের ঢল দেখে সরকার ভয় পেয়েছে: বিএনপি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সমাবেশে মানুষের ঢল দেখে সরকার ভয় পেয়েছে: বিএনপি

মাসুম আজিজের পুত্রের জীবনে নাটকই ছিল শেষ পর্যন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ পর্যন্ত ওনার জীবনে নাটকই ছিল: মাসুম আজিজের পুত্র

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT