বিনোদন

মিম-রোশানকে নিয়ে ছোট পর্দায় ভিকি জাহেদের ‘কার্নিশ’

ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন এর নাটক কার্নিশ এর চরিত্রদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক কার্নিশ এর তিনটি চরিত্রের ছবি, যেখানে একজন পুরুষ, একজন মহিলা এবং অন্য একজন পুরুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি ঈদে দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে চেষ্টার কমতি রাখে না চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় দর্শকের প্রধান আকর্ষণ চলচ্চিত্র।

এবারও নতুন ৭টি চলচ্চিত্র দেখাচ্ছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন (মঙ্গলবার) টেলিভিশন প্রিমিয়ার হবে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের ছবি ‘কার্নিশ’। এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রোশান, জুনায়েদ বোগদাদি, শাহেদ আলী প্রমুখ। সমসাময়িক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কার্নিশ’। ছবিতে অভিনয় করে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন মিম ও রোশান।

বিষয়:কার্নিশ চ্যানেল আই বিদ্যা সিনহা মিম ভিকি জাহেদ রোশান শাহেদ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…